শীর্ষস্থানীয় অন-ডিমান্ড ডেলিভারি অ্যাপের মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহকের সঙ্গে সংযুক্ত হন
আপনার ব্যবসা Uber Eats অ্যাপে তালিকাভুক্ত করতে সাইন আপ করুন। আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছান, অর্ডার বাড়ান এবং সবকিছু পরিচালনার জন্য প্রয়োজনীয় টুলগুলো এক জায়গায় পান।
কেন Uber Eats
নতুন গ্রাহকদের কাছে পৌঁছান
খাদ্য, মুদি এবং খুচরা পণ্যের জন্য সক্রিয়ভাবে অনুসন্ধান করা মানুষদের কাছে নিজেকে দৃশ্যমান করুন।
নিরবচ্ছিন্ন ডেলিভারি নেটওয়ার্ক
দ্রুত এবং নির্ভরযোগ্য অর্ডার ডেলিভারির জন্য Uber-এর বিস্তৃত কুরিয়ার নেটওয়ার্ক ব্যবহার করুন।
নমনীয় বিকল্পসমূহ
অন-ডিমান্ড ডেলিভারি, পিকআপ এবং নির্ধারিত অর্ডার অফার করুন।
প্রশ্ন আছে কি? আমাদের কাছে তার উত্তর রয়েছে।
- একজন পার্টনার হতে কত সময় লাগে?
আপনার কতগুলো লোকেশন আছে তার উপর নির্ভর করে, Uber Eats রেস্তোঁরা পার্টনার হয়ে ওঠার মাধ্যমে মাত্র কয়েক দিনের মধ্যেই অর্ডার গ্রহণ শুরু করে দেওয়া সম্ভব! আপনি এখানে সাইন আপ করে প্রক্রিয়াটি শুরু করতে পারেন। আমরা আপনার মতামত শুনতে আগ্রহী।
- মূল্য নির্ধারণ কীভাবে কাজ করে?
Uber Eats-এর মূল্য নির্ধারণের দুটি ভাগ রয়েছে। একবার ওয়ান-টাইম অ্যাক্টিভেশন ফি দেওয়ার পরে, ওয়েলকাম কিট, ট্যাবলেট, রেস্তোঁরার সফ্টওয়্যার এবং প্রফেশনাল ফটো শুট সহ রেস্তোঁরাগুলিকে সেট আপ করা হয়। Uber Eats-এর মাধ্যমে দেওয়া রেস্তোঁরার প্রতিটি অর্ডারের ওপর শতাংশ হিসাবে পরিষেবা ফি গণনা করা হয়। আরও বিশদ তথ্য জানতে চান কি? restaurants@uber.com-এ ইমেল করুন এবং আমরা আপনার সাথে যোগাযোগ করব।
- প্রতিটি ডেলিভারি কে সামলান?
Uber প্ল্যাটফর্ম আপনাকে স্বাধীন ড্রাইভার, বাইক এবং স্কুটার যাত্রী এবং যারা পায়ে হেঁটে গ্রাহকদের কাছে ডেলিভারি করেন তাদের সাথে সংযুক্ত করতে পারে। রেস্তোঁরাগুলি, Uber প্ল্যাটফর্মে থাকা ডেলিভারি কর্মীদের নেটওয়ার্কটি ব্যবহার করার সুবিধা নিতে পারে, কাজেই তাদের নিজস্ব ডেলিভারি কর্মী রাখতে হয় না। তবে আপনার যদি নিজস্ব কর্মী থাকে, সেক্ষেত্রে আমাদের দিক থেকে কোনও বাধ্যবাধকতা নেই — আপনি তাদেরও কাজে লাগাতে পারেন। আপনার শহরে এই বিকল্পটি এখন পাওয়া যাচ্ছে কিনা দেখতে,restaurants@uber.com-এর সঙ্গে যোগাযোগ করুন অথবা সরাসরি আপনার Uber Eats-এ যোগাযোগ করুন।
- কত দূর ব্যাসার্ধের মধ্যে ডেলিভারি করা হয়?
এটি শহর বিশেষে আলাদা হয়। আমরা ডেলিভারি কভারেজ এবং আপনার লোকেশন বিশ্লেষণ করে, কোন অঞ্চলের রেস্তোঁরাগুলি আপনার জন্য সঠিক তা চিহ্নিত করতে পারি।
- রেস্তোঁরা পার্টনাররা কী ধরনের Uber Eats টুল পান?
Uber Eats অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য একটি ট্যাবলেট ব্যবহার করলে রেস্তোঁরা পার্টনারদের নতুন অর্ডার ট্র্যাক করতে এবং প্রতিদিন ডেলিভারিগুলি ম্যানেজ করতে সুবিধা হয়। Uber Eats ম্যানেজার সফটওয়্যারটি মেনু থেকে, পেমেন্টের তথ্য, বিক্রির ডেটা এবং গ্রাহক সম্পর্কে বিশ্লেষণমূলক তথ্য সহ আরও বিশদ তথ্যে অ্যাক্সেস কররার সুবিধা পাবেন। প্রতিদিন যাতে দুটি টুলই দ্রুতগতিতে এবং নির্বিঘ্নে কাজ করে তা নিশ্চিত করার জন্য আমাদের একটি প্রযুক্তি টিম আছে।
আপনার নিজস্ব চ্যানেল থেকে ডেলিভারি প্রয়োজন?
আপনার ওয়েবসাইট, অ্যাপ বা ফোন থেকে অর্ডার নিতে Uber Direct ব্যবহার করুন।